ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেছেন, তিনবারের বিশ্বকাপ জয়ী পেলেকে পিছনে ফেলেছেন লিওনেল মেসি। শুধু পারেননি স্বদেশী দিয়াগো ম্যারাডোনাকে হারাতে। ইংল্যান্ডের ফুটবল ম্যাগাজিন ‘ফোর ফোর টু’ এর মতে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। দ্বিতীয় স্থানে আছেন আরেক আর্জেন্টাইন লিওনেল মেসি এবং তার পরেই আছেন তিনবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলের পেলে।
কে সর্বকালের সেরা ফুটবলার? প্রশ্ন আছে আছে কিছু তর্ক বিতর্কও। কারো মতে পেলে সেরা, কেউ বা আবার এগিয়ে রাখেন ম্যারাডোনাকে। কারো কাছে ট্রফির ভার অনেক উপরে। কেউ ক্লাবে সফল কিন্তু দেশের জার্সিতে ব্যর্থ। বিশ্বকাপ জয় কিংবা আন্তর্জাতিক শিরোপা অবশ্যই একজন খেলোয়াড়কে এগিয়ে রাখে নিজের অর্জন হিসেবে। আর তাইতো মেসির থেকে এক ধাপ হলেও উপরে আছেন বর্তমান ইউরো জয়ী দলের সদস্য ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফুটবল খেলার শ্রেষ্ঠত্বটা ওই মাঠেই হয়।
এই তত্ত্বে বিশ্বাস করে ১০০ জন সেরা ফুটবলারের একটি তালিকা তৈরি করেছে ইংলিশ ফুটবল ম্যাগাজিন ফোর ফোর টু। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলের সাফল্য ধরা হয় নি এতে। ফুটবল শৈলী, দু’পায়ের নিখুঁত কারুকার্য কিংবা ব্যক্তিগত সফলতাকে প্রাধান্য দিয়ে করা এই তালিকায় গ্রেট পেলে কিংবা টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফদের পিছনে ফেলে উঠে এসেছেন মেসি। তবে সবাইকে ছাড়িয়ে সর্বকালের হয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দিয়াগো ম্যারাডোনা। ম্যারাডোনা সম্পর্কে তাদের মত – ‘যারা ম্যারাডোনাকে খেলতে দেখেছে, তারাই ম্যারাডোনাকে বুঝতে পারবে।’
ফোর ফোর টু ম্যাগাজিন অনুসারে শীর্ষ দশ ফুটবলার :
১. দিয়াগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
৩. পেলে (ব্রাজিল)
৪. ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ড)
৫. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
৬. আলফ্রেড ডি স্টেফানো (আর্জেন্টিনা)
৭. ফ্রাঙ্ক বেকেনবাওয়ার (জার্মানি)
৮. জিনেদিন জিদান (ফ্রান্স)
৯. ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি)
১০. রোনালদো (ব্রাজিল)
