প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসের পথে ঢাকা ত্যাগ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিয় গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনে যোগদান করছেন।
আজ সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানবন্দরে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, তিনবাহিনী প্রধানগণ, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির দুবাই হয়ে চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছানোর কথা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি -বেসরকারি সেক্টরের অংশগ্রহণকারীসহ একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ
