প্রতারণার অভিযোগ, ১৪৪৬ বছরের কারাদণ্ড!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গত বছর সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ‘লায়েমগেট ইনফিনিট’ অনলাইনে অগ্রিম অর্থ দিলে ছাড়ের সুযোগ দিয়ে খাওয়ার এক লোভনীয় অফার দেয়। প্রায় ২০ হাজার মানুষ অনলাইনে খাবারের ভাউচার কেনেন, যার মূল্য ছিল থাই মুদ্রায় ৫ কোটি থাই বাট (১৬ লাখ আমেরিকান ডলার)।

এত লোকের চাহিদা মেটাতে তারা অক্ষম এবং তারা রেস্তোরাঁট বন্ধ করে দেয়। কয়েকশ মানুষ অভিযোগ জানানোর পর রেস্তোরাঁর দুই মালিক আপিচার্ট বোওয়ার্নবানচারাক এবং প্রাপাস্যর্ন বোওয়ার্নবানচাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর, জনগণের সঙ্গে প্রতারণা করার দায়ে ওই দুই মালিককে ১ হাজার ৪৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত। তবে দোষ স্বীকার করায় আদালত তাদের সাজার মেয়াদ অর্ধেক কমিয়ে একেক জনের ক্ষেত্রে ৭২৩ বছর করেছেন।

জানা যায়, লায়েমগেট ইনফিনিট গত বছর নানাধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে, যেখানে ক্রেতাদের অগ্রিম অর্থ দিতে বলা হয়। এ ধরনের একটি অফার ছিল ৮৮০ বাট (২৮ ডলার) দিয়ে সামুদ্রিক খাবারের পুরো মিল খেতে পারবে ১০ জন মানুষ। সাধারণত এ ধরনের খাবার খরচের থেকে অনেক সস্তা ছিল।

প্রথমদিকে যারা ভাউচার কিনেছিল, তারা ওই দামে রেস্তোরাঁটিতে খেতেও পেরেছিল। কিন্তু পরবর্তী সময়ে গ্রাহকরা অগ্রিম বুকিং করতে গেলে তাদের বলা হয় বুকিং পেতে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এরপর মার্চ মাসে লায়েমগেট ইনফিনিট হঠাৎ জানায়, তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছে। চাহিদা মেটানোর জন্য যথেষ্ট সামুদ্রিক খাবার তারা সংগ্রহ করতে পারছে না।তবে যেসব ক্রেতা অগ্রিম ভাউচার কিনেছিল রেস্তোরাঁটি তাদের অর্থ ফিরিয়ে দেবে বলে জানায়।

৮১৮ জন ক্রেতা যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে ৩৭৫ জন তাদের অর্থ ফিরে পায়। পরে আরও কয়েকশ মানুষ প্রতারণার অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠান ও এর দুই মালিকের বিরুদ্ধে।

ভুয়া বার্তা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ৭২৩টি ভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং তাদের দুজনকেই ১ হাজার ৪৪৬ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তবে তারা দোষ স্বীকার করেছিল বলে আদালত তাদের সাজার মেয়াদ প্রত্যেকের ক্ষেত্রে অর্ধেক কমিয়ে একেক জনের ক্ষেত্রে ৭২৩ বছর করে। তাদের ৭২৩ বছর করে জেল হলেও তাদের আসলে কারাবাস করতে হবে থাই আইন অনুযায়ী ২০ বছরের সবোর্চ্চ মেয়াদ পর্যন্ত।

তাদের রেস্তোরাঁ লায়েমগেট ইনফিনটকে ১৮ লাখ বাট জরিমানা করা হয়েছে এবং মালিক দুজনকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ বাট ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হলে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড খুব অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে যেখানে এত মানুষ অভিযোগ জানিয়েছে। কিন্তু থাই আইনে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ২০ বছর।

সুত্র : বিবিসি