প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন করোনা জয়ী তরুণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা থেকে সুস্থ হয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললেন ফয়সাল শেখ। সেইসাথে সুস্থ হওয়ায় আইইডিসিআরকে ধন্যবাদ জানিয়েছেন ফয়সাল।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার কর্মকর্তারা সংযুক্ত হন। সে সময়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জার্মানি ফেরত শিক্ষার্থী ফয়সাল শেখ।

এরআগে তিনি করোনা আক্রান্ত ছিলেন। ভিডিও কনফারেন্সে সবাইকে সতর্কবার্তা ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

ফয়সাল পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্সে আনা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র আতিকুল বলেন, ফয়সাল শেখ দেশবাসীর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

করোনা থেকে মুক্ত হওয়া জার্মানিফেরত ফয়সাল বলেন, আমি জার্মানিতে পড়াশোনা করছি। আমার পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য গত ১ মার্চ দেশে ফিরি।

এখানে আসার ১০ দিন পর আমার খুব খারাপ লাগে, শরীরে করোনার উপসর্গ দেখা যায়। তখন আমার ও আমার পরিবারের সবার নিরাপত্তার জন্য আমি নিজেই আইইডিসিআরের সাথে যোগাযোগ করি টেস্ট করানোর জন্য।

তিনি বলেন, এরপর যখন আমার করোনা পজিটিভ আসে তখন আমি ভয়ে ছিলাম। কারণ করোনা একটি নতুন ধরনের রোগ, এটি কীভাবে সামাল দেয়া হবে এখানে! আমি এখানে জার্মানির মতো চিকিৎসা সেবা পাবো কি-না, এখানে কীভাবে চিকিৎসা হবে, এটা নিয়েও সংশয়ে ছিলাম।

‘টেস্টে পজিটিভ আসার পর আইইডিসিআর আমাকে কোয়ারেন্টাইনে রাখতে চায়। আমি রাজি হই। তারা বাসায় এসে আমাকে নিয়ে গিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি রাখে। সেখানে আমি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকি, আমার পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়। কয়েকদিন পর বারবার টেস্ট করার পর যখন আমার টেস্ট রেজাল্ট নেগেটিভ আসে, তখন আমি আমার পরিবারের কাছে ফিরে যাই। আল্লাহর রহমতে আমার মাধ্যমে পরিবারের কারও করোনা হয়নি।’

চিকিৎসা অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমি আইইডিসিআর থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। সেখান থেকে একজন ডাক্তার সবসময় আমার সাথে যোগাযোগ রেখেছেন। আমার কোনো সমস্যা হচ্ছে কি-না জানতে চেয়েছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার নির্দেশনায় দেশে যে করোনা চিকিৎসা দেয়া হচ্ছে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আদায় করছি। দেশের জনগণের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মানুন। করোনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাসায় থাকা, ঘরে থাকা। পরিবারকে সময় দিন। যতদিন ঘরে থাকতে বলা হচ্ছে ঘরে থাকুন, তাহলেই কেবল আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারব।

এসময় ফয়সালকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো। পরিবারের আর কারও তো কোনো অসুবিধা হয়নি?’

উত্তরে ফয়সাল বলেন, আমার পরিবার ও বন্ধুদের কারও কোনো সমস্যা হয়নি।

এসময় প্রধানমন্ত্রী সকলকে করোনা মোকাবেলায় সচেতন থাকার আহ্বান জানান।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়