দেশের বিশ্ববিদ্যালগুলোর কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ দিতে ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৭২ জন কৃতী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে আজ এ স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউজিসি সূত্র জানিয়েছে, এ বছর দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। এর মধ্যে ৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এছাড়াও অনুষ্ঠানে উপ্সথিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

