প্রশ্নপত্র ফাঁস হয়েছে সকাল দশটার পর: ঢাবি উপাচার্য




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে ঢাবি উপাচার্য  মো. আখতারুজ্জামান বলেছেন, “প্রশ্ন ফাঁস হয়েছে ঠিকই, কিন্তু সেটা হয়েছে সকাল ১০টার পর, এর আগে নয়। প্রকাশিত সংবাদে যা বলা হয়েছে, সব বানোয়াট।এটা আমলে নেওয়ার দরকার নাই।”
সকালে অনুষ্ঠিত এই পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্ন আগের রাতে ফাঁস হয়েছে বলে খবরে বলা হয়েছে।