প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ




ব্লুমফন্টেইনে একমাত্র প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে মাশরাফি-সাকিব-মুশফিকরা নিজের ঝালিয়ে নিতে প্রস্তুত।
টেস্ট সিরিজে ছিলেন না। প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন মাশরাফি, সাকিব, নাসিররা। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারের সাথে প্রস্তুতি ম্যাচে নতুন মুখ হিসেবে দেখা যাবে মোহাম্মদ সাইফ উদ্দিনকে। ইনজুরির কারণে এ ম্যাচ খেলবেন না তামিম। তবে প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে দেশসেরা এই ওপেনারকে।
জে পি ডুমিনির অধিনাকত্বে খেলবে দক্ষিণ আফ্রিকা একাদশ। স্বাগতিকদের টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন ওপেনার এইডেন মারক্রাম এবং বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এবিডি ভিলিয়ার্সও আছেন এই দলে।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথু ব্রিজকে, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বরান হেন্ড্রিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মালডার, মালুসি সিবোতো ও খায়া জোন্ডো।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফউদ্দিন।