প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেরই রয়েছে ২৯৮১ জন। ভয়াবহ অবস্থায় চীনের পরেই রয়েছে ইরান। দেশটিতে এ নিয়ে করোনায় মারা গেলেন ৭৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।
তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩১ জন।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫২ জন। জাপানে নোঙর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৬ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। অপরদিকে জাপানের বিভিন্ন স্থানে আক্রান্তের সংখ্যা ২৯৪ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০৪ এবং মৃত্যু ৪ জনের।
জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৬, স্পেনে আক্রান্ত ১৫০ এবং মৃত্যু ১, সিঙ্গাপুরে আক্রান্ত ১১০, যুক্তরাষ্ট্রে ১০৮ জন আক্রান্ত এবং মৃত্যু ৯ জনের। হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু ২, কুয়েতে আক্রান্ত ৫৬, যুক্তরাজ্যে ৫১, বাহরাইনে ৪৭, থাইল্যান্ডে ৪৩, মৃত্যু ১, তাইওয়ানে আক্রান্ত ৪২ এবং মৃত্যু ১। তবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা সন্ধান মিলেনি।
তবে সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের মধ্যে দুই বাংলাদেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বজুড়ে করোনা ভাইরাসকে ‘সর্বোচ্চ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

