প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে লেখা প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছেছে



প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে লেখা প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছেছে

করোনার কারণে মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্বনির্ধারিত সব আয়োজন বন্ধ রেখেছে সরকার।

মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রায় এক কোটি ৪০ লাখ শিশুর কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার এ চিঠি আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পাঠ করার কথা ছিল দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার।

প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে লেখা প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছেছে

তবে করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সাময়িকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আর এ কারণে প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি আজই পৌঁছে দেয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে। তারা বাড়িতে বসে পাঠ করবে সেই চিঠি।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আরও বলেন, আমরা সমন্বয় করে কাজ করছি।