সম্প্রতি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস। মাত্র তিন মাসের দাম্পত্য জীবন চলছে তাদের।
কিন্তু তাঁদের দাম্পত্য জীবন নাকি ভাঙনের পথে। গত কয়েকদিন থেকেই এমন খবরে সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রিয়ঙ্কা এবং নিক বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। বলে একটি মার্কিন ম্যাগাজিন দাবি করেছে। যদিও এখনো কোনও তথ্য প্রমাণ পায় নি মার্কিন ওই ম্যাগাজিন। তারপরেও এই বিষয়ে সারাদিন মুখর ছিল ম্যাগাজিনটি।
তবে ম্যাগাজিনটির এই প্রতিক্রিয়ায় মুখ না খুললেও এই খবরের সত্যতা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কার একজন মুখপাত্র।
এছাড়াও প্রিয়াঙ্কা এবং নিকের সম্পর্ক যে এখনো মজবুত আছে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ডিভোর্স সম্পর্কে এমন গুজবে রীতিমতো চটেছেন প্রিয়াঙ্কা। তবে, মার্কিন ওই ম্যাগাজিন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন কি না? সে বিষয়ে কিছু জানা যায় নি।

