ফাঁকা মাঠ হলেও আইপিএল খেলতে চান হরভজন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
NOTTINGHAM, ENGLAND - JUNE 13: Television commentator Harbhajan Singh before the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand at Trent Bridge on June 13, 2019 in Nottingham, England. (Photo by Visionhaus/Getty Images)


করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়েছে বিশ্বের সব খেলা। এমন অবস্থায় আইপিএল নিয়ে সংশয় থাকলেও এখনও আশাবাদী ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ।

সে ক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও কোনোও আপত্তি নেই তাঁর। তবে করোনাভাইরাস সংক্রমণের জেরে মহামারি অবস্থা নিয়ন্ত্রণে এলে তবেই এই প্রতিযোগিতা হওয়া উচিত, এ কথাও জানিয়েছেন তিনি।

হরভজন বলেন, ‍’আইপিএলে ম্যাচগুলো খেলতে না পারার অভাব অনুভব করছি। আশা করেছিলাম, এবার ফাইনালসহ ১৭টি ম্যাচ খেলব। আশা করছি, আইপিএল দ্রুতই অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‍’দর্শকেরা সব সময়েই গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি। কারণ এতে সেই উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যায় না। কিন্তু একান্তই যদি ফাঁকা মাঠে খেলতে হয়, আর কীই বা করা যাবে? যদি দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হয় তাহলে নিশ্চিত করতে হবে প্রতিটি দর্শক যেন টিভিতে সেই ম্যাচ দেখতে পারেন।’