দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসক ও ফার্মাসিস্টদের একসাথে কাজ করার প্রয়োজন বোধ করছেন বিশিষ্টজনেরা।
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. কামরুল।
পেশাজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক উপাচার্য ডা. কামরুল বলেন, স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত পেশাজীবীরা একসাথে কাজ করলে বিশ্বের দরবারে আমরা উদাহরণ সৃষ্টি করবো।
এবিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ড. এ. কে. আব্দুল মোমেন উন্নত দেশের ফার্মেসি সেক্টরের সাথে তুলনা করে বলেন, বাংলাদেশের ফার্মাসিস্টদের অবহেলা এবং তাদের মেধাকে নষ্ট করা হচ্ছে।
এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. উত্তম কুমার বরুয়া, সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা সংসদ। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।
গ্রাজুয়েট ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ সৈকত। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি হারুন অর রশীদ ।
