গতবারের ধারাবাহিকতায় এবারও ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেরা কোচের ট্রফিটি গেল রিয়াল কোচ জিনেদিন জিদানের হাতে।
আজ স্থানীয় সময় সোমাবার রাতে লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ঘোষণা করা হল ফুটবলের এই সম্মানজনক পুরষ্কার।
এক নজরে ফিফা বর্ষসেরা ২০১৭;
বর্ষসেরা পুরুষ খেলোয়াড় : ক্রিশ্চিয়ানো রোনালদো
বর্ষসেরা নারী খেলোয়াড় : লিকে মার্টেনস
বর্ষসেরা পুরুষ কোচ : জিনেদিন জিদান
বর্ষসেরা নারী কোচ : সারিনা ভিগমান
সেরা গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন
সেরা গোল (পুসকাস) : অলিভিয়ের জিরু
সেরা একাদশ :
গোলকিপার – জিয়ানলুইজি বুফন;
ডিফেন্ডারস – দানি আলভেস, মার্সেলো, সার্জিও রামোস, লিওনার্দো বুন্সি;
মিডফিল্ড – লুকা মডিক, টনি ক্রুজ, আন্দ্রে ইনিয়েস্তা;
ফরওয়ার্ড – লিওনেল মেসি, নেইমার;
স্ট্রাইকার – ক্রিশ্চিয়ানো রোনালদো
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর গত বছর আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারটা গত বছর যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে। প্রথমবারই সেরা হয়েছিলেন রোনালদো।
