ফিরে দেখা : ১৪ই আগস্ট




আজ ১৪ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ, সোমবার। ৩০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। ২০ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৪৭ সালের এই দিনে বৃটিশ শাসন হতে পাকিস্তান স্বাধীনতা লাভ করে।
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। একই দিনে মহিলাদের ৮০০ মিটার, ১০০ মিটার ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা চলাকালীন, রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিকে সৃষ্ট ব্রুক বেনেটের অলিম্পিক রেকর্ড প্রাথমিক পর্যায়ের ৪নং হিটেই ৮:১৮.০৬ সময়ে ভাঙেন।
আজ যারা জন্মেছিলেন:
ফ্লোরিয়ান আবেল  ১৯৮৯ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন। জার্মান ফুটবলের একজন খেলোয়াড় যিনি ওরলিগা নাইডারেরিনে কেএফসি ইউরেডিংগন ০৫ এ  খেলেন।
টিম টিগো ১৯৮৭ সালের ১৪ আগস্ট ফিলিপাইনে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান ফুটবল এবং বেসবল খেলোয়াড়, টেলিভিশন ব্যক্তিত্ব এবং ক্রীড়াবিদ।
ব্রায়ান দোমান রদ্রিগেজ কারবলো ১৯৮৬ সালের ১৪   আগস্ট উরুগুয়ে জন্মগ্রহণ করেন।  তিনি  উরুগুয়ের পেশাদার ফুটবলার যিনি মেক্সিকান ক্লাব পাচুকা স্ট্রাইকার হিসেবে খেলেন।
আজ যাদের হারিয়েছি:
আর্থার ডাডলি নার্স ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। ইনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তার ক্রিকেট ক্যারিয়ারে তিনি দক্ষিণ আফ্রিকা দলকে ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। ৩৪ টেস্ট খেলা এই ক্রিকেটার ৫৩.৮১ গড়ে ২৯৬০ রান করেন। যার মধ্যে ৯ টি শতক ও ১১ টি অর্ধশতক ছিল।
ফ্রেডেরিক জুলিউট কিউরি ১৯৫৮ সালের ১৪ই আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। তিনি একজন ফরাসি বিজ্ঞানী, একাধারে পদার্থ ও রসায়নবিদ। ১৯৩৫ সালে ‘কৃত্রিম রেডিওএকটিভ’ আবিষ্কারের পুরস্কারস্বরূপ রসায়ন বিভাগে নোবেল পুরস্কার লাভ করেন।