ফিরে দেখা : ১৫ই আগস্ট




আজ ১৫ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ মঙ্গলবার। ৩১ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ। ২১ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৮৫৪ সালের এই দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন করা হয়।
১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
১৯৬৫ সালের এই দিনে ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।
২০০৮ সালের এই দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হবার সাথে সাথে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
আজ যারা জন্মেছিলেন:
ওয়াল্টার স্কট স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি। তিনি ১৭৭১ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। পুরো ইউরোপ জুড়ে তার সময়ে তিনি সবচেয়ে বেশী জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এক অর্থে বলতে গেলে স্কট প্রথম লেখক যিনি নিজের জীবদ্দশাতেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছেন। তার সময়ে তার বইগুলো অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেছিল।
অরবিন্দ ঘোষ ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক। তিনি ১৮৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। অরবিন্দ ঘোষ বাল্যকালে ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে গমন করেন এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় হতে ট্রাইপস পাস করেন। দেশে ফিরে এসে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অণুজ বারীন্দ্রকুমার ঘোষকে বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কংগ্রেসের চরমপন্থী গ্রুপের নেতৃত্বে থাকাকালে বঙ্গভঙ্গ আন্দোলনে ১৯০৫-১৯১১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন সাহিত্য বলয়ের শিলান্যাস করেন। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরি এই কথাসাহিত্যিক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো ও ভাষা-ভঙ্গীতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন। বিখ্যাত উপন্যাস “লালসালু” এর রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র ২১বছর বয়সে মৃত্যুকে বরণ করে নেয়; কিন্তু তাঁর ছয় সাত বছরের লেখালেখি তাঁকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করে।
আজ যাদের হারিয়েছি:
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বাঙালীর অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। প্রাচীন বাঙ্গালি সভ্যতার আধুনিক স্থপতি হিসাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা বলা হয়ে থাকে। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব এবং শেখ সাহেব হিসাবে বেশি পরিচিত এবং তার উপাধি বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন।
লিসিয়া অ্যালবেনিস একজন ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান অপারেটিভ সোপারানো ছিলেন। বিশেষ করে ওয়ারি ও পুইচিিনির গীতিকার হিরোদের ছবির জন্য বিখ্যাত, ১৯৪০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত মহানগরের অপেরার সঙ্গে অ্যালবেনিস একটি নেতৃস্থানীয় শিল্পী ছিলেন। তিনি অনেক রেকর্ডিং করেছেন এবং দ্য লিসিয়া অ্যালবেনিস-পিউচি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৪ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।