ফিরে দেখা : ১৬ই আগস্ট




আজ ১৬ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার ০১ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ ২১ জিলকদ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৭৫  সালের এই দিনে সৌদি আরব, সুদান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
২০০৮ সালের এই দিনে অলিম্পিকে পুরুষদের ৫০মিটার ও মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে যুক্তরাজ্যের রেবেকা অ্যাডলিংটন হিটে তাঁর করা নতুন অলিম্পিক রেকর্ড আবার ভেঙ্গে ৮:১৪.১০ সময়ে নতুন অলিম্পিক তথা নতুন বিশ্ব রেকর্ড গড়েন।
আজ যারা জন্মেছিলেন:
তারানা হালিম জন্ম আগস্ট ১৬, ১৯৬৬ একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি ২০১৩ সালের ২২ জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারানা হালিম। তিনি বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত রয়েছেন।
রানিরি সিলভা ডস সান্তোস ১৯৮০ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্রাজিলিয়ান ফুটবলার যিনি মারানহাউন অ্যাটলেটিকো ক্লাবের গোলরক্ষক হিসেবে খেলেন।
আজ যাদের হারিয়েছি:
জর্জ হার্মান রুথ,  যিনি “Babe”, “The Bambino”, “The Sultan of Swat”, এবং “The Colossus of Clout” নামেও পরিচিত, একজন মার্কিন বেসবল খেলোয়াড়। তিনি বেসবল হল অফ ফেম-এ স্থান পাওয়া প্রথম পাঁচজন খেলোয়ড়ের একজন। তিনি ১৯৪৮ সালের ১৬ আগস্ট মৃত্যুবরণ করেন।
এল্‌ভিস প্রেসলি কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত এলবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম। ১৯৭৭ সালের ১৬ আগস্ট চলে যান না ফেরার দেশে।
উস্তাদ নুসরাত ফতেহ আলি খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী, বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্বিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত। তাঁর অসাধারণ কণ্ঠের ক্ষমতার জন্য তাঁকে রেকর্ডকৃত কণ্ঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি একটানা কয়েক ঘন্টাযাবত একই তালে কাওয়ালি পরিবশেন করতে পারেন। প্রায় ৬০০ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিত্যের মধ্য দিয়ে বেড়ে উঠে, তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি শাহেন শাহ এ কাওয়ালি, যার অর্থ কাওয়ালির রাজাদের রাজা , হিসেবে বেশ জনপ্রিয়। তিনি ১৯৯৭ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে ইন্তেকাল করেন।