ফিরে দেখা : ২৮শে আগস্ট




আজ ২৮ আগস্ট ২০১৭ খ্রিস্টাব্দ,  সোমবার। ১৩ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ। ৫ জিলহজ ১৪৩৮ হিজরি।
যা ঘটেছিল:
১৯৯৩ সালের এই দিনে গ্যালিলিও মহাকাশযান চাঁদ আবিষ্কার করে, পরবর্তীতে ড্যাকটিল নামে ২৪ হাজার ইডিডায় এটি প্রথম গ্রহাণু চন্দ্রের সন্ধান পায়।
১৮৪৯ সালের এই দিনে একটি মাস-দীর্ঘ অবরোধের পরে ভেনিস, যা সান মার্কো প্রজাতন্ত্র হিসেবে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে, অস্ট্রিয়ায় আত্মসমর্পণ করে।
আজ যারা জন্মেছিলেন:
লিও তলস্তয় একজন খ্যাতিমান রুশ লেখক। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। তার দুইটি অনবদ্য উপন্যাস যুদ্ধ ও শান্তি (রচনাকাল ১৮৬৩-১৮৬৯) এবং আন্না কারেনিনা ( রচনাকাল ১৮৭৫-১৮৭৭) । লিও তলস্তয়ের এর জন্ম ১৮২৮ সালের ২৮ আগস্ট তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক জায়গায়। তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। শিশু বয়সে তার বাবা মা মারা যান এবং আত্মীয় স্বজনরাই তাকে বড় করেন। তিনি উপন্যাস ছাড়াও নাটক,ছোট গল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। ১৯১০ সালের ২০ নভেম্বর রাশিয়ার আস্তাপোভো নামক এক প্রত্যন্ত স্থানের রেলওয়ে স্টেশনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। তার মৃত্যুর পর ১৯২৮-১৯৫৮ এর মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম ৯০ খণ্ডে বিভক্ত হয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ প্রকাশিত হয়।
আর্থার লিন্ডসে হ্যাসেট ১৯১৩ সালের ২৮ আগস্ট ভিক্টোরিয়ার জিলং এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে মাঝারী সারির ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন। লিন্ডসে হ্যাসেট ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। তাঁর ব্যাটিং সম্পর্কে উইজডেন মন্তব্য করে যে, প্রতিটি স্ট্রোকেই প্রভূত্ব করার চেষ্টা চালাতেন তিনি। সময় সচেতনতা, চমৎকার পায়ের কারুকাজ ও শক্তিশালী কব্জির দক্ষ প্রয়োগে তিনি তাঁর ব্যাটিংকে অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত করেছিলেন।
শানাইয়া টোয়েইন ১৯৬৫ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একজন জনপ্রিয় কানাডীয় ফোক-মিউজিক ও পপ গায়িকা। তাঁর তৃতীয় অ্যালবাম কাম অন ওভার কান্ট্রি সঙ্গীতের ইতিহাসে সর্বাধিক বিক্রীত অ্যালবাম।
আজ যাদের হারিয়েছি:
শহীদ কাদরী ছিলেন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যেকে বৈশিষ্ট্যায়িত করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে তিনি ব্যবহার করেছেন তার কাব্যে। তার কবিতায় অনুভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট। তিনি ২০১৬ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
আল আর্বর ছিলেন কানাডিয়ান-আমেরিকান আইস হকি খেলোয়াড় এবং কোচ। তিনি ২০১৫ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।