জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ টস জিতেছে সফরকারী জিম্বাবুয়ে। তাতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সফরকারী দলটির অধিনায়ক ক্রেগ অরভিন।
পেস আক্রমণ সামলানোর দায়িত্বে আবু জায়েদ রাহীর সঙ্গে আছেন এবাদত হোসেন। আর ব্যাটিংয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেন করবেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডি টেস্টে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হলেও তাকে আরেকটি সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।
শুরুতেই রাহীর আঘাতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। কেভিন কাসুজাকে নাঈম হাসানের ক্যাচে পরিণত করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯ রান।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ:
প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেগ অরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, এন্সলে এনদিলোভু, ভিক্টর নায়াউচি ও চার্লটন সুমা।

