ফেরদৌসের সমালোচনা করলেন নরেন্দ্র মোদী



বাংলাদেশী চিত্রনায়ক ফেরদৌস কে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল-কংগ্রেসের নির্বাচনী প্রচারণার ঘটনায় এবার খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশী এই অভিনেতার কঠোর সমালোচনা করেছেন।

পশ্চিমবঙ্গের বুনিয়াদপুরে এক জনসভায় বেশ কিছু সময় বাংলা ভাষণ দেন মোদি।  এ সময় মোদী বলেন, ভারতের নির্বাচনে কখনোই কোন বিদেশীদের দিয়ে প্রচারণার নিয়ম ছিল না। কিন্তু তৃণমূল এই নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও, নরেন্দ্র মোদী আরও বলেন, তৃণমূলের জনপ্রিয়তা কতটা কমেছে সেটি তাদের নির্বাচনী প্রচারে বিদেশীদের আনাগোনাতেই বোঝা যায়।

এ সময় মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, দিদির স্বপ্নে ভাটা পরে গেছে। একপর্যায়ে মোদী পিসি(মমতা বন্দ্যোপাধ্যায়) ভাইপো(অভিষেক) মিলে বাংলার ক্ষতি করে চলেছেন বলে উল্লেখ করেন।