ফের অসুস্থ হয়ে পড়েছেন দিলীপ কুমার। প্রবীণ অভিনেতা ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকি সোশ্যাল মিডিয়ায়দিলীপ কুমারের অসুস্থতার খবর জানিয়েছেন।
দিলীপ কুমারের টুইটার থেকে অভিনেতার হয়ে কয়েকটি টুইট করেছেন ফারুকি। তিনি লিখেছেন, ‘‘দিলীপ সাহেবের শারীরিক পরিস্থিতি নিয়ে জানাতে চাই। সাহেবের নিউমোনিয়া হয়েছে। তবে তা খুব একটা ভয়াবহ নয়। চিকিত্সকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’’ অন্য একটি টুইটে ফারুকি জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই ভাল আছেন দিলীপ কুমার। তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করার জন্য ভক্তদের কাছে অনুরোধ করেছেন তিনি।
চলতি বছরের শুরুতেও এক বার অসুস্থ পড়েছিলেন দিলীপ কুমার। গত অগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
গত ২ অগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা করা হয় তাঁর। এর পর কিছুটা শারীরিক উন্নতির পর ৯ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
ওই সময় বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান এবং প্রিয়ঙ্কা চোপড়া। আগামী ১১ ডিসেম্বর ৯৫ বছরে পা দেবেন বলিউডের এই প্রবীণ তারকা অভিনেতা।
আরও পড়ুন; অসুস্থ বাবা দিলীপ কুমারের পাশে ছেলে শাহরুখ
তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
ঐশ্বরিয়ার ‘খোলামেলা’ ছবি, ডিলিট করতে হুমকি দিলেন অভিষেক!
৪৪-এ পা দিলেন ঐশ্বরিয়া
ঐশ্বরিয়ার রূপের রহস্য তেল!
ঐশ্বরিয়াকে যৌন হেনস্তা করতে চেয়েছিলেন হলিউডি প্রযোজক
