ফেসবুকের মতো নিউজফিড আনছে গুগল




নিজেদের হোমপেজ ‘গুগল ডটকম’-এ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মতো নিজস্ব নিউজ ফিড আনতে যাচ্ছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। এই নিউজ ফিডে ব্যবহারকারীরা সার্চ করার আগেই তাদের আগ্রহ মতো কনটেন্ট প্রদর্শন করা হবে।
এই নিউজ ফিডে ব্যবহারকারীর আগের সার্চের উপর ভিত্তি করে খবরের প্রতিবেদন, ফিচার, ভিডিও আর গান দেখানো হবে। সেইসঙ্গে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে একটি ‘ফলো’ বাটনও পাবেন, এর মাধ্যমে তারা নিজেদের আগ্রহের বিষয়গুলো তাদের ফিডে যোগ করতে পারবেন। এই ফিডে বিভিন্ন প্রকাশনার সংবাদ প্রতিবেদনও থাকবে। এক্ষেত্রে ‘ফিল্টার বাবল’ প্রভাব এড়ানোর লক্ষ্য থাকবে, এই প্রভাবের ফলে ব্যবহারকারীরা শুধু তাদের আগের আগ্রহ অনুযায়ী কনটেন্টই দেখতে পান।