সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহারকারীদের তথ্যপাচারের বিষয়টি সব মহলেই সমালোচনার প্রধান ইস্যু। লন্ডন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রে ৫ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে এই অভিযোগ ওঠার পর প্রশ্ন করেছেন সবাই।
শুধু তাই নয়, বিতর্ক শুরু হয়েছে, যেসব তথ্য দেওয়া হচ্ছে সেগুলো কিভাবে অন্যদের সাথে শেয়ার করা হচ্ছে এবং কার সাথে শেয়ার করা হচ্ছে?
এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে, ফেসবুক ব্যবহাকারীর লাইক, ডিসলাইক, জীবনধারা এবং রাজনৈতিক মতাদর্শ থেকে ওই ব্যক্তি সম্পর্কে বেশ ধারণা পেয়ে থাকে। তবে কথায় আছে- সাবধানের মার নেই, আর তাই ফেসবুকে যাতে তথ্যপাচার না হয় সেজন্যে ব্যবহারকারীদের নিজেদের কি করার আছে? এটাই এখন চিন্তার বিষয়।
ফেসবুক কুইজ তেমনি এক তথ্যপাচারের ফাঁদ। ধারণা করা হচ্ছে, ‘দিস ইজ ইয়্যুর ডিজিটাল লাইফ’ নামে এক কুইজের মাধ্যমে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রায়শই এধরনের কুইজ লিঙ্ক আমরা আমাদের নিউজফিডে দেখি। যেমন: আপনি দেখতে বলিউডের কোন তারকার মতো? জানতে চাইলে এখানে ক্লিক করুন। কুইজে আশ্বস্ত করার চেষ্টা চলে যে সেখানে ক্লিক করলেও আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় কাজ করে এরকম একটি প্রতিষ্ঠান ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বলছে, এসব কুইজ থেকে কিভাবে তথ্য সংগ্রহ করা হয় সেটা নির্ভর করে সেসময় ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন কী ছিলো সেসবের উপর।
তৃতীয় কোন পক্ষ যাতে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্যে ফেসবুক তার টার্মস এন্ড কন্ডিশনে কিছু পরিবর্তন এনেছে। ব্যবহারকারীর বন্ধুর কাছ থেকেও যাতে তারা তার সম্পর্কে তথ্য নিতে পারেন সেই ব্যবস্থাও আছে।
আরও পড়ুন;
ফেসবুক ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার উপায়
