ফোনের জন্য হুলুস্থুল




বর্তমান সময়ে ফোন ছাড়া আমরা এক সেকেন্ড চলতে পারি না। ছোট্ট এই যন্ত্রটি আমাদের জীবনের একটা বৃহৎ অংশ দখল করে নিয়েছে। আবার ফোনের প্রতিও আমাদের রয়েছে প্রবল ভালবাসা। তবে এই ভালবাসা যখন নিজের জীবনকে বিপন্ন করে দেয় তখন তো একটু অবাক হতেই হয়।
এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি তে। ওয়াশিংটন ডি সি’র এক বাসিন্দা নাকি ফোন বাচাতে গিয়ে নিজের জীবনই হারাতে বসেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির শখের ফোনটি নাকি পরে গিয়েছিল তার ভবনের ডাস্টবিনে। তড়িঘড়ি করে ফোন খুজতে গিয়ে ওই ব্যক্তি নিজেই ডাস্টবিনে পরে যান।
অবশ্য পরে গিয়ে ফোনটা খুজে পেয়েছিলেন ওই ভদ্রলোক। পরবর্তিতে ফোনটিই তার জীবন বাচিয়েছে। ওয়াশিংটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তি ডাস্টবিনের ভেতর থেকেই পুলিশকে ফোন করতে সক্ষম হিয়েছিলেন। পরে দমকল বাহিনীর ২ঘন্টার চেস্টায় উদ্ধার হন ওই ব্যক্তি।