ফোর্বস-এর করা ১০০ জন শীর্ষ আয় করা সেলিব্রেটিদের তালিকায় এবার একমাত্র ভারতীয় হিসেবে তালিকায় এসেছেন অক্ষয় কুমার।
গতবার তিনি ৬৫ মিলিয়ন ডলার আয় করে ৩৩ নম্বরে ছিলেন। এবার তিনি ৫২ নম্বরে। আয় ৪৮.৫ মিলিয়ন ডলার। তবে ৫২ বছরের অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন হলিউডের তারকা উইল স্মিথ (৪৪.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৬৯ নম্বরে) ও অ্যাঞ্জেলিনা জোলিকে (৩৫.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৯৯ নম্বরে)।
এছাড়াও বলিউডের এই ‘খিলাড়ি’ হারিয়ে দিয়েছেন রেহানা (৬০), কেটি পেরি (৮৬), লেডি গাগা (৮৭) ও জেনিফার লোপেজের (৫৬) মতো খ্যাতনামা পপ তারকাকে।
ফোর্বস অক্ষয় কুমারকে বর্ণনা করেছে ‘বলিউডের সর্বাধিক উপার্জনকারী’ হিসেবে। জানা গেছে, করোনা ত্রাণে তার ৪.৫ মিলিয়ন ডলার দানের বিষয়েও। উল্লেখ করেছে আমাজন প্রাইমে অক্ষয়ের আগামী ওয়েব সিরিজ ‘দ্য এন্ড’ এবং ছবি ‘বচ্চন পান্ডে’ ও ‘বেল বটম’-এর কথাও।
গত বছর ‘মিসন মঙ্গল’ ও ‘হাউসফুল ৪’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয়।
ফোর্বস-এর ২০১৯ সালের তালিকায় অক্ষয় অনেকটাই উপরে উঠে এসেছিলেন ২০১৮ সালের তুলনায়। সেবার তিনি ৭৬ তিনি ছিলেন ৪০.৫ মিলিয়ন ডলার রোজগার করে। ২০১৮ সালের সেই তালিকায় সলমন খান ছিলেন ৮২ নম্বরে।
ফোর্বস-এর ২০২০ সালের তালিকার শীর্ষে রয়েছেন মডেল কাইল জেনার। তাঁর রোজগার ৫৯০ মিলিয়ন ডলার। খেলোয়াড়দের মধ্যে টেনিস তারকা রজার ফেডেরার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিও ঠাঁই পেয়েছেন তালিকার উপরের দিকে।
সুত্র: এনডিটিভি।

