ফ্রেঞ্চ ওপেন থেকে ফেদেরারের নাম প্রত্যাহার।


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24
August 28, 2018 - Roger Federer in action against Yoshihito Nishioka during the 2018 US Open.


ইঞ্জুরি পিছু ছাড়ছে না সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের। বুধবার সুইজারল্যান্ডে হাঁটুতে অস্ত্রোপচার হয় এই টেনিস সুপারস্টারের। আর সেকারণেই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনের সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সেই চোট নিয়েই নোভাক জকোভিচের বিরুদ্ধে সেমিফাইনালে নেমেছিলেন ফেড-এক্স। তবে জিততে পারেননি।

অস্ত্রোপচারের পরে টুইটারে তিনি জানিয়েছেন, ‘আমার ডান হাঁটু বেশ কয়েকদিন ধরেই সমস্যা করছিল। হাঁটুতে পরীক্ষা এবং আমার টিমের সঙ্গে পরামর্শ করার পরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিই।’

পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে ফিরতে জুন মাস হয়ে যাবে ফেদেরারের। ২৪ মে শুরু হওয়া ফরাসি ওপেনে তাই থাকা হচ্ছে না তার।

এছাড়াও দুবাইয়ে এটিপি ইভেন্ট, ইন্ডিয়ান ওয়েলস, বোগোটা ও মায়ামি টুর্নামেন্টগুলোতেও দেখা যাবে না ফেদেরারকে।