বঙ্গবন্ধুর চরিত্রে শুভ, শেখ হাসিনা হচ্ছেন নুসরাত ফারিয়া


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে জল্পনা কল্পনার অবসান হচ্ছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

১ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিনেমাটির পঞ্চাশ জন অভিনেতা অভিনেত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ আর শেখ হাসিনার ছোট বেলার চরিত্রে চরিত্রে থাকছেন নুসরাত ফারিয়া। এছাড়া বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু।

এই ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিনে শুরু হবে ছবিটির নিরমান কাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।