গত মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন লিওনেল মেসি। ব্যক্তিগত সব শিরোপা নিজের করে নিয়েছেন তিনি। সেই শ্রেষ্ঠত্বের মুকুটে যোগ হলো আরেকটি পালক।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন তিনি। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতে রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন। আর ২০ বছরে সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার শোকেসে ভরেছেন শচীন টেন্ডুলকার।
ব্রিটেনের ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সাথে যৌথভাবে সেরা হয়েছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।
এ পুরস্কার জয়ের দৌড়ে মার্কিন গলফার টাইগার উডস এবং স্প্যানিশ টেনিস মহাতারকা রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন তারা।
লরিয়াস একাডেমির সদস্য সাবেক কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটে যৌথভাবে প্রথম হন মেসি ও হ্যামিল্টন।
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস।
ছুটিতে থাকায় জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন না মেসি। তবে সবার উদ্দেশে ভিডিওবার্তা দিয়েছেন, যেখানে নিজের মনোভাব ব্যাক্ত করতে গিয়ে মেসি বলেন, কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে এ পুরস্কার জেতায় আমি গর্বিত।

