বন্দিনীর চিৎকার (পর্ব ৫)




বুয়া পড়িমরি করে উঠে চিৎকার শুরু করে দিল: কে কোথায় আছো ধর! ধর আপারে ডাকাতরা তুলে নিয়ে গেল। লোকজন তার চিৎকারে জড় হল, কিন্ত ততক্ষণে গাড়ি নিরুদ্দেশ। যার যা মনে আসছে তা মন্তব্য করা ছাড়া আর কিইবা করার আছে।
মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক সালমা সুলতানার বাসায় যখন কারটা ঢুকলো, তখন সন্ধ্যা সাতটা। সালমা সুলতানা এদের অপেক্ষায় বাসায় পায়চারি করছিল। এ ̈ড: নাজনীন ও মাহমুদা ফ্রেশ হয়ে বসতেই, চা-নাস্তা শেষে অত্যন্ত মনোযোগ দিয়ে মাহমুদার উপর চাচা-চাচি আর চাচাতো ভাইয়ের অমানসিক নির্যাতনের বর্ণনা, তাকে আট মাস ধরে বন্দী করে রাখা এবং পাশবিকভাবে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর পাশাপাশি এলাকার আরো তিনজন মেয়েকে ধর্ষণ এবং ডা: পারভেজের উপর দোষারোপ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও এলাকার মানুষের উপর জুলুমের বর্ণনা শুনে শিউরে উঠলেন ব্যারিস্টার সালমা সুলতানা। সাথে সাথে হাই কোর্টের কয়েকজন উকিল ব্যরিস্টারের সাথে ফোনে আলাপ করে।
এ্যাডভোকেট নাজনীনকে বললেন: কালকেই ডা: পারভেজের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য। মাহমুদাকে সান্ত্বনা দিয়ে বললো : তুমি নিশ্চিন্তে আমার বাসায় থাকবে, যতদিন না এর একটা বিহিত হয়। মাহমুদা
বললো: এই মুহূর্তে আমার কাছে টাকা-পয়সা নেই, তবে বাবার সম্পদের আমিই একমাত্র উত্তরাধীকারী। সেই সুবাদে সম্পদ হস্তগত হলে, আপনার সব ঋণ আমি পরিশোধ করে দেব।
সালমা সুলতানা মাহমুদার মাথায় হাত বুলায়ে বললেন: তোমাদের রক্তে কারো সাহায্য নেওয়ার রীতি নেই, সেটা আমি জানি! কিন্তু তুমি আমাকে জান না!, আজকের ব্যারিষ্টার সালমা সুলতানার জন্ম হতো না, যদি আজ থেকে ত্রিশ বছর আগে জনাব বসির উদ্দিন খাঁন সাহেবের সাহায্য সে না পেত।
মাহমুদা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোন বসির উদ্দিন খাঁন এর কথা বলেছেন? সালমা সুলতান মাহমুদাকে জড়ায়ে ধরে বললেন: উনিই তোমার বাবা! সে অনেক কথা পরে তোমাকে বলব। কিন্ত আমি ভাবছি তোমার বাবা আর চাচা একই রক্ত অথচ একজন ফেরেশতা, আর একজন শয়তান হলো কি করে? যাও তুমি বিশ্রাম কর। আমি বাঁকী কাজ শেষ করে নেই। আমাকে সকালেই বের হতে হবে।
নাজনীনের দিকে চেয়ে বললো: নাজনীন, ওকে উত্তর পাশের রুমটা দেখিয়ে দাও, আর আজ রাতটা তুমি এখানেই থেকে যাও, রাতে প্রয়োজন হতে পারে। আইন সহায়তা কেন্দ্রের ফলোআপ টিম আর ডিবির তদন্তে, এক সপ্তাহের মধ্যে সত্য উদঘাটন হয়ে গেল। অপু, অপুর মা আর বাবা ও কাজের বুয়া জেলহাজতে। অপুর আরো আরো কুকীর্তির কথা আদালতে নিজমুখে স্বীকার করাসহ, তথ্য প্রমান আদালতে উপস্থাপনের মাধ্যমে। এক মাসের মধ্যে ডা: পারভেজ বেকসুর খালাস পেলেন! আর অপুর ফাঁসির রায় হলো, বাবার দশ বছর আর মায়ের পাঁচ বছরের জেল, কাজের বুয়াকে ক্ষমা করে মুক্তির রায় ঘোষণা করলেন বিজ্ঞ আদালত।
জলঢাকার আবাল বৃদ্ধ জনতা আঁনন্দাশ্রুতে ভিজিয়ে ডা: পারভেজকে বরণ করে নেয়। একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে: আমরা জানতাম আপনার দ্বারা এমন কাজ হতে পারে না। কিন্তু আমরা তো দুর্বল অসহায়।