বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি। এরই ধারাবাহিকতায় প্রবল বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর ত্রাণ ফান্ড থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রান সামগ্রী হস্তান্তর করে।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বৃহত্তর কাশিনাথপুরের কৃতি সন্তান উইং কমান্ডার এস. এম. আব্দুর রাকিব ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর প্রতিনিধি দলের কাছ থেকে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

