বরুণের প্রেমিকাকে হত্যার হুমকি



একজন তারকার সবচেয়ে বড় সম্পদ তার ভক্ত বা ফ্যানরা। তারকার খ্যাতির পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। তবে মাঝেমধ্যে এই অনুরাগীদের জন্য বিপাকেও পড়েন তারকারা।

সম্প্রতি এমনই এক সমস্যায় পরেছেন বরুণ ধাওয়ান। সমস্যাটা এতই জটিল ছিল যে এজন্য পুলিশের স্মরণাপন্ন  হতে হয়েছে তাকে।

ভক্তদের সাথে বরুণের সম্পর্ক সবসময়ই ভাল। মাঝে মাঝে এই তারকার বাড়িতেও পৌঁছে যান ভক্তরা। সেখানে গিয়ে সেলফির আবদার করলেও কাউকে নিরাশ করেন না তিনি।

সম্প্রতি এক ভক্ত বরুণের বাড়িতে উপস্থিত হন। বলি অভিনেতা বাড়িতে না থাকায় ২ ঘন্টা অপেক্ষাও করেন তিনি। বরুণ পৌঁছালে সেই ভক্ত তার সাথে দেখা করতে চান। কিন্তু ক্লান্ত থাকায় দেখা করতে রাজি হননি এই তারকা৷

আর এতেই চটে যান ওই তরুণী। বিভিন্ন হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বরুণের দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে হত্যার হুমকি দেন ওই ভক্ত।

প্রায় ৪৫ মিনিট পরেও ওই তরুণী নিরস্ত না হলে পুলিশে খবর দেন বাড়ির কর্মীরা। পরে পুলিশ এসে ওই তরুণীকে সরিয়ে নেয়।