শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
আজ বুধবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।
মাত্র চার দিন আগে তাঁর মা জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা।
ইরফানের জন্ম রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার এখনো সেখানেই থাকে। সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে আসেন। এরপর পাকাপাকিভাবে যোগ দেন বলিউডে। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি।

