আজ সোমবার(২৪ ফেব্রুয়ারি) ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়াকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বিমানবন্দর থেকে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম পরিদর্শন করেন পরে আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের উদ্ধোধনে সস্ত্রীক হাজির হন ট্রাম্প।
আমেরিকা ভারতকে ভালোবাসে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়ষী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বলিউডের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে।
প্রসঙ্গত ২০১৫ সালে ভারত সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলিউডের প্রশংসা করেন। ওই সময় তিনিও ডিডিএলজে এবং ‘স্যানোরিটার’ প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এবার ট্রাম্পের ভারত সফরর দিনও উঠে এল শাহরুখ খান এবং কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র প্রসঙ্গ।
ট্রাম্প বলেন, প্রতি বছর বলিউড প্রায় ২০০০ সিনেমা তৈরি করে। ভারতে ‘ডিডিএলজে’ অর্থাত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র মতো সিনেমাও তৈরি করা হয় বলে প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে আসে শোলে, ভাংড়া এবং ভারতীয় সঙ্গীতের প্রশংসাও।
এর পাশাপাশি ভারতীয় ক্রিকেটের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলির নামেও প্রশংসা করেন। জিনিউজ

