বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই



হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
দুবাইতে অভিনেতা মোহিত মারওয়ার ২৫ ফেব্রুয়ারি সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করে। তিনি তার পরিবারের সাথে দুবাইতে একটি পারিবারিক বিয়েতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।
১৯৬৩ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তার জীবদ্দশায় ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর থেকে অনেক সিনেমায় নিজের স্বতস্ফূর্ত অভিনয়ের প্রমাণ রেখে গেছেন।চান্দনী, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং ২০১৩ সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ও জিতেছিলেন তিনি।তার মৃত্যুতে পুরো বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।