বলিভিয়ার প্রেসিডেন্টের করোনা শনাক্ত



বলিভিয়ার প্রেসিডেন্টের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ। এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তার দেহে করোনা শনাক্তের বিষয়টি তিনি নিজেই প্রকাশ করেছেন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।