জানলা দিয়ে রোজ দেখা যায় সেই চোখ
বসন্তবউরীর মতো চলে যায় সে
অফুরন্ত নিশ্বাস নিয়ে মেঘের কিনারে দেখি রামধনু ওই,
দুপুর-বিকেল-সন্ধ্যে
ঝাউয়ের বনে সন্ধ্যে খুব, নক্ষত্র নামে আকাশে।
আকাশের থেকে দূরে -বহুদূরে দুটি মানুষ
যেনো দুটি নিঃসঙ্গ পাখি,
অনায়াসে বসে থাকে দুটি ডালে স্নিগ্ধ ডানা নিয়ে।
তারপর ধীরে ধীরে ওরা উড়ে যায় সন্ধ্যাকালীন অবকাশে
শঙ্খনদীর পাড়ে একাকী পড়ে থাকে তাহাদের স্মৃতি চিহ্ন
কাঁদিবে সারারাত ঝর্ণার মতো একা একা।
তাহারে ফিরায়ে দিতে আমার যে ব্যাথা বুকের পাশে বাধিবে শ্মশান
তাহারে কে করিবে পুষ্প মাল্যদান?
যদি সে নাইবা আসে, যদি সে আবারো যায় চলে
জানলা দিয়ে যদি সে নাইবা আসে।
ফ্যাকাশে মেঘের মতোন সুর্যের পিছে কেঁদে যাবে এই হৃদয়
থমথমে রাতে আবার উঠিবে জেগে মরনের স্বাদ নিতে
এই বেখেয়ালি মন।
