বাংলাদেশকে প্রথম টুর্নামেন্ট জেতানো ব্যাট উঠছে নিলামে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সুখস্মৃতি না থাকলেও, এর পূর্বের স্মৃতি বেশ মধুর। আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ জয় করে প্রথম কোনো টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

ফাইনালে অসাধারণ পারফর্ম করে ক্যারিবীয়দের বিপক্ষে জয় এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে অসাধারণ মোসাদ্দেক সেই ইতিহাস জয় করা ব্যাট এবার তুলছেন নিলামে।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অন্য সবার মতো তিনিও এগিয়ে আসছেন এবার। নিজের ফেসবুক পেইজে এ তথ্য দিয়ে মোসাদ্দেক জানান, ‘এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রীর পুরো টাকা ব্যয় হবে করোনার শিকার হওয়া মানুষের জন্য।’

বৃষ্টি আইনে শেষদিকে কঠিন হওয়া লক্ষ্য ২৭ বলে ৫২ রানের ইনিংসে সহজ বানিয়ে দেন মোসাদ্দেক। দেশের হয়ে ওয়ানডেতে এই তরুণ ক্রিকেটারের দ্রুততম (২৩ বলে) ফিফটির সুবাদে বাংলাদেশ পায় ৫ উইকেটের জয়। সাথে প্রথমবারের মত কোন বহুজাতিক সিরিজে শিরোপা জেতে টাইগাররা। এমন কীর্তি গড়া ম্যাচের এসএস ব্র্যান্ডের প্রিয় ব্যাটটিই নিলামে তুলতে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেক হোসেন সৈকতের ফেসবুক স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো,

এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপার জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রীর পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য

#sports_for_life
#bat_against_covid
#nibco