বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে কুয়েত। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে টুইটারে এক পোস্টে জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।
গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সুত্র : রয়টার্স

