২০১৯ থেকে ২০২৩, এই চার বছরে পাল্টাবে বাংলাদেশের ক্রিকেট। কেননা এই চার বছরে সংখ্যাগরিষ্ঠ টেস্ট খেলবে বাংলাদেশ। অন্যান্য দলের দেখে বেশি।
আইসিসি’র ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) তে এমনই এক প্রস্তাবনা দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের থেকে বেশি টেস্ট খেলবে তিনটি দল – ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া।
এই চারবছর বাংলাদেশ মোট ম্যাচ খেলবে ১২২ টি ম্যাচ। যেখানে টেস্ট আছে ৩৫টি, ওডিআই ৪৫টি আর টি২০ ৪২ টি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারির বার্ষিক সভায় তা নিয়ে বিস্তারিত জানা যাবে। এছাড়াও এফটিপি’র বাইরেও সিরিজ আয়োজন করতে পারবে দলগুলো।
২০১৯-২০২৩ পর্যন্ত কোন দল কত ম্যাচ খেলবে একবার দেখে নেয়া যাক :
১. বাংলাদেশ – ৩৫ টেস্ট, ৪৫ ওডিআই ও ৪২ টি২০
২. ভারত – ৩৭ টেস্ট, ৬১ ওডিআই, ৬১ টি২০
৩. ইংল্যান্ড – ৪৬ টেস্ট, ৪৩ ওডিআই, ৪১ টি২০
৪. অস্ট্রেলিয়া – ৪০ টেস্ট, ৪৮ ওডিআই, ৩৮ টি২০
৫. ওয়েস্ট ইন্ডিজ – ২৯ টেস্ট, ৬২ ওডিআই, ৫৫ টি২০
৬. নিউজিল্যান্ড – ২৮ টেস্ট, ৪৫ ওডিআই, ৪৯ টি২০
৭. পাকিস্তান – ২৮ টেস্ট, ৩৮ ওডিআই, ৩৮ টি২০
৮. শ্রীলঙ্কা – ২৯ টেস্ট, ৪৮ ওডিআই, ৪২ টি২০
৯. দক্ষিণ আফ্রিকা – ৩২ টেস্ট, ৪৫ ওডিআই, ৪২ টি২০
১০. জিম্বাবুয়ে – ১৭ টেস্ট, ৪০ ওডিআই, ৩১ টি২০
১১. আফগানিস্তান – ১৩ টেস্ট, ৪১ ওডিআই, ৩৪ টি২০
১২. আয়ারল্যান্ড – ১৬ টেস্ট, ৪২ ওডিআই, ৪৪ টি২০
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো
