বাংলাদেশের উপন্যাস নিয়ে সৃজিতের ওয়েব সিরিজ, প্রধান চরিত্রে পরিমনি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস নিয়ে ওয়েব সিরিজ করতে চলেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।

‘হইচই’ প্ল্যাটফর্মের এ সিরিজটিতে প্রধান চরিত্রে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টালিউডের অনির্বাণ ভট্টাচার্য।

সিরিজে দুই বাংলার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় থাকবেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করবেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৃজিত মুখার্জি অনেক দিন ধরেই উপন্যাসটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি।