বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩০৫ রানে




২৫৩ রানে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে রানে ৩০৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। নাথান লায়ন সর্বোচ্চ ৭ উইকেট পান।
সাগরিকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই নাথান লায়নের স্পিন চেপে ধরে বাংলাদেশকে। ৬ উইকেটের ৫টি-ই নেন তিনি। ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান করা বাংলাদেশ মুশফিক ও নাসিরকে নিয়ে দিন শুরু করে। সেই নাথান লায়নের ঘূর্ণিতেই অধিনায়ক আউট হন ৬৮ রানে। দলীয় সংগ্রহ তখন ২৬৫ রান।
এরপর নাসির হোসেন ও মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলেন। ২৯৩ রানের মাথায় ৪৫ করে এগারের বলে আউট হন নাসির। মিরাজও বেশিক্ষণ টিকেনি। ১১ রানে রান আউট হন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে ৯ রান করে আউট হন তাইজুল। বাংলাদেশ থামে ৩০৫ রানে। নাথান লায়ন পান ৭ উইকেট।
এর আগে প্রথম দিনে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ। কিন্তু নাথান লায়নের স্পিন জাদুতে ১১৭ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সাব্বির রহমানের ৬৬ রানের সুবাদে মুশফিকের সাথে ১০৫ রানের জুটিতে খেলায় ফিরেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল ৬ উইকেটে ২৫৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩০৫/১০
(তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*, লায়ন ৭/৯৪, এগার ২/৫২)