প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৬৫ রানে থামিয়ে ব্যাট করতে নেমে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৫ রানের লিডে খেলতে নেমে গতকাল সোমবার শেষ বিকেলে প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেয় নাঈম ইসলাম।
তৃতীয় দিনের শেষ বেলায় দুই উইকেট হারানো জিম্বাবুয়ে চতুর্থ দিনের শুরুতেও হারিয়েছে দুটি উইকেট। যার একটি তাইজুলের ও অপরটি পকেটে পুড়েন নাঈম।
সেখান থেকে লড়াই করার আভাস দিয়েছিলেন ক্রেগ আরভিন ও সিকান্দার রাজা। তাদের ৬০ রানের জুটি লড়াইয়ের আভাস দিলেও লাঞ্চ বিরতির ঠিক আগে অধিনায়ক আরভিনের রান আউটে সফরকারীদের সব আশাই যেন শেষ করে দিয়েছে।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে এখনো করতে হবে ১৮১ রান।
এর আগে মুশফিকের অপরাজিত ডাবল সেঞ্চুরি আর মুমিনুলের শতকের পর নাঈম হাসানের ভেলকিতে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। মুশফিকের ডাবল সেঞ্চুরি হওয়ার পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
ততক্ষণে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ছয় উইকেট হারিয়ে ৫৬০ রান। জিম্বাবুয়েকে ২৯৫ রানের লিড দিয়েছে টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন এনডলবু।
প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ভর করে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও নাঈম হাসান।

