দাপটের সাথে বাংলাদেশের যুবাদের জয়




আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল এখন বাংলাদেশে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে তারা। তবে প্রথম ম্যাচেই তাদের দুঃস্বপ্ন উপহার দিয়েছে বাংলার যুবারা। আফগান যুবাদের তারা হারিয়েছে ১৪৫ রানের বিশাল ব্যবধানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২২২ রান। তৌহিদ হৃদয় দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করে। এছাড়া অধিনায়ক সাইফ হাসান ২০ পিনাক ঘোষ ২৩, আফিফ হাসান ধ্রুব ১৯, মাহিদুল ইসলাম অংকন ৩৫ ও কাজী অনিক ২৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মুজিব। এবং দুই উইকেট পান তারিক স্টানিকজাই।
২২৩ এর লক্ষ্যে খেলতে নেমে কাজী অনিকের গতি ও নাঈম হাসানের ঘূর্ণিতে বেসামাল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল অল আউট হয় মাত্র ৭৭ রানে। অনিক ৮ ওভারে ২৭ রান খরচায় নেন ৪ উইকেট এবং নাঈম ৯ ওভার বল করে ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া রবিউল হক ও মনিরুল ইসলাম একটি করে উইকেট পান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৬ রান আসে তারিক স্টানিকজাইয়ের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২২২/৯ (৫০ ওভার)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৭৭/১০ (৩৪.২ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৫ রানে জয়ী