বাংলাদেশে বিএমডব্লিউ উৎপাদনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর


বাংলাদেশে বিএমডব্লিউ উৎপাদনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

জার্মানিকে বিএমডব্লিউ গাড়ি উৎপাদন করতে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জানা যায়, জার্মানির উন্নয়ন মন্ত্রী জার্ড মুলারকে এই প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জার্মানির উন্নয়ন মন্ত্রী জার্ড মুলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জার্মান বিনিয়োগকারিদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনরায় জার্মান মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন আব্দুল মোমেন।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান উন্নয়ন মন্ত্রী জার্ড মুলার। এসময় পররাষ্ট্রমন্ত্রী বিএমডব্লিউ গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের বিষয়টি উত্থাপন করেন।