আয়ারল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রায় দুই বছর পর বাংলাদেশ ‘এ’ দল নামে ম্যাচ খেলবে।
১৩ সদস্যের ‘এ’ দলে অধিনাকের দায়িত্ব পালন করবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে। তার নেতৃত্বে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক টেস্ট এবং পাঁচটি ওয়ানডে খেলবেন শান্ত, সোহানরা। তবে দল ঘোষণা করা হয়েছে আপাতত অনানুষ্ঠানিক টেস্টের জন্য। ওয়ানডের দল ঘোষণা করা হবে পরে।
আজ ঢাকা আসার কথা আয়ারল্যান্ড দলের। ১১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে চার দিনের একমাত্র অনানুষ্ঠানিক টেস্টটি। এরপর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে ম্যাচগুলো। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর।
একনজরে বাংলাদেশ ‘এ’ দল :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন।
