বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মহানায়িকা সুচিত্রা সেন। দুনিয়ায় কতো না অভিনেত্রী, কিন্তু তিনি ছিলেন একজনই! সিনেমাজগতে তার সাথে আর অন্য কারোর তুলনা করা যায় না।
বিখ্যাত এই অভিনেত্রী ১৯৩১ সালের ৬ এপ্রিল আজকের এই দিনে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন “সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস” জয় করেন।
তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করে।
২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

