মাঝারি মূল্যের গ্যালাক্সি এ৮ স্মার্টফোন বিক্রি শুরু করতে যাচ্ছে স্যামসাং। প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে ডিভাইসটি। পরে অন্যান্য বাজারেও ছাড়া হবে।
জানা গেছে গ্যালাক্সি এ৮ মডেলের স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫০০ ওন বা ৫৬১ ডলার। কালো, নীল ও সোনালি রঙের ডিভাইসটি কিনতে ক্রেতারা ডিসকাউন্ট পেতে পারেন, যা সাবস্ক্রিপশন পরিকল্পনার ওপর নির্ভর করছে।
এছাড়া গ্যালাক্সি এ৮ স্মার্টফোনটিতে স্যামসাংয়ের হাই-এন্ড মডেলের বেশ কয়েকটি ফিচার রয়েছে, এর মধ্যে রয়েছে— মোবাইল পেমেন্ট সিস্টেম ও স্যামসাং পে।
এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, গ্যালাক্সি এ৮ স্মার্টফোনটি প্রথম গ্যালাক্সি ডিভাইস, যেখানে সামনে দ্বৈত লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়া এতে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে।
