‘এন্ড অব দ্যা ডে- প্রেডিকশন অ্যান্ড প্রোফেসিস’ বইটি প্রকাশিত হয়েছিল ১২ বছর আগে। বইটি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের সিলভিয়া ব্রাউন। বইটিতে একটি ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন।
সেই আশঙ্কাই যেন সত্যি হয়েছে! ১২ বছর পর এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যাতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।
চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে।
ওই বইয়ে লেখিকা লিখেন, ২০২০ সালের দিকে সারা বিশ্বে একটি ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। ১২ বছর আগের করা তার ভবিষ্যৎ বাণী সঠিক হলো।

বইটির মতে, ‘২০২০ সালের মধ্যে সারা বিশ্বে মারাত্মক নিউমোনিয়ার মতো অসুস্থতা ছড়িয়ে পড়বে, ফুসফুস এবং ব্রোঙ্কিয়াল টিউবগুলোতে আক্রমণ করবে এবং কোনো চিকিৎসায় কাজ হবে না।’
বইতিতে লেখিকা আরো লেখেন, অসুস্থতার চেয়ে প্রায় হতবাক হওয়ার বিষয়টি হলো এটি হঠাৎ করেই আসার সাথে সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যাবে। ১০ বছর পরে আবার আক্রমণ করবে এবং তারপরে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে।
বইটি নিয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে।

