বার্সার টুইটার অ্যাকাউন্ট হ্যাক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল।

‘আওয়ার মাইন’ নামের একটি গ্রুপ বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করে। হ্যাকিংয়ের পর ক্লাবটির টুইটার থেকে একটি পোস্ট করা হয় যে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!

তবে অল্প সময়ের মধ্যেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে কাতালান ক্লাবটি।

হ্যাকারদের দলটি জানায়, এই নিয়ে দ্বিতীয়বার ক্লাবটির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছে তারা। তাদের দাবি, বার্সেলোনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভালো। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের অবস্থায় নেই। কিভাবে অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আরও বাড়ানো যায় সে তথ্যও দিয়েছে বেহাতকারীরা।

একই গ্রুপ ২০১৭ সালে বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছিল। এছাড়াও রিয়াল মাদ্রিদসহ ফুটবলের অন্যান্য বড় বড় ক্লাবও বিভিন্ন সময়ে তাদের হ্যাকিংয়ের কবলে পড়েছিল।