বার্সেলোনাতেই থাকছেন নেইমার




পিএসজিতে যাচ্ছেন নেইমার, কয়েকদিন ধরে গণমাধ্যমে চলতে থাকা গুজব নাকচ করে দিলেন বার্সেলোনার সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে।
গতবছর পাঁচ বছরের জন্য ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনাতে চুক্তি করেন নেইমার। এই চুক্তির আগে রিলিজ ক্লজ ২২ কোটি থাকলেও চুক্তির পর তা ২০ লাখ বেড়ে ২২ কোটি ২০ মিলিয়ন ইউরো তে এসে দাঁড়ায়। অনেক গণমাধ্যমের দাবি পিএসজি এই রিলিজ ক্লজ পুরোটা দিতে প্রস্তুত। আর সেই অফারটি গ্রহণ করেছেন নেইমার বলে জোরালো দাবি জানিয়েছেন ব্রাজিলের এক সংবাদমাধ্যম।
কিন্তু তা নিয়ে বিন্দু মাত্র বিচলিত নন বার্সেলোনা কর্তৃপক্ষ। মেস্ত্রের দৃঢ় বিশ্বাস বর্তমান ক্লাব ছাড়ার কোনো কারন নেই নেইমারের।
তিনি বলেন, ‘আমি দুইশত ভাগ নিশ্চিত, সে এখানেই থাকছে। আমি ফরাসি গণমাধ্যমের খবর পড়েছি, তারা এই বিষয় অস্বীকার করেছে। ক্লাবটির সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছি। এই বিষয়ে কোনো কিছুই পরিবর্তন হয়নি।’
এছাড়াও ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজেরও দৃঢ় বিশ্বাস নেইমার কোথাও যাচ্ছে না। এত টাকা কোনো ক্লাব দিবে না বলেও মনে করেন তিনি।