বার্সেলোনার একক সৈনিক মেসি




যেকোনো দলের জন্য ভয়ের নাম ছিল ‘এমএসএন’। ‘এমএসএন’ এর একজনও যেদিন জ্বলে উঠত সেদিন প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্ভোগ ছিল। ‘এমএসএন’ ভেঙেছে নেইমারের চলে যাওয়ায়। ‘এন’ বিহীন বার্সেলোনা ধুঁকছে।
সেই ‘মরার উপরে খড়ার ঘাঁ’ই যেন নিয়ে এল সুয়ারেজ। সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে প্রায় একমাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে উরুগুয়েন স্ট্রাইকারকে। ‘এন’ ‘এস’ কে ছাড়া তাই এক মেসির উপরেই বার্সাকে বাঁচিয়ে তোলার গুরু দায়িত্ব।
এমনিতেই সময় ভালো যাচ্ছে না বার্সেলোনা দলের। সুপার কাপে দুই লেগ মিলিয়ে ৫-১ এর পরাজয় যেন মৌসুম শুরুর আগেই জোর ধাক্কা দিয়েছে কাতালান দলটিকে। সেই কাঁটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতই নতুন আঘাত সুয়ারেজের ইঞ্জুরি । এক মাসের জন্য মাঠের বাইরে, খেলতে পারবে না প্রায় চার ম্যাচ। ফলে একমাত্র মেসির উপর ভরসা করেই লা লীগা শুরু করতে হচ্ছে বার্সাকে। সেই এক মাসে থাকতে পারে চম্পিয়ন্স লীগের ম্যাচও।
বার্সার দ্বিতীয় অধিনায়ক মেসির কপালে চিন্তার ভাঁজ থাকলেও, আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নির্ভার থাকতেই পারেন তিনি। কেননা, ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে পাচ্ছে না তাদের লুই সুয়ারেজকে।
এক মাস পর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন সুয়ারেজ। মিস করবেন লা লীগার তিন ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লীগের এক ম্যাচ। চ্যাম্পিয়ন্স লীগের সূচি চূড়ান্ত না হলেও আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে ইউরোপ সেরা হওয়ার লড়াই।
এদিকে গ্রোন ইঞ্জুরির কারনে জেরার্ড পিকেও লা লীগার প্রথম ম্যাচ মিস করবে।